সনির `স্মার্ট' ঘড়ি! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপড ন্যানো আদলের একটি স্মার্ট ওয়াচ তৈরি করছে জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-নির্ভর এ হাতঘড়িটিতে ছোট আকারের একটি টাচস্ক্রিন যুক্ত রয়েছে। ব্লুটুথের মাধ্যমে এ ঘড়িটি থেকে অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে।চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যে বা বৈজ্ঞানিক কল্পকাহিনিতে ঘড়ির সাহায্যে যোগাযোগের বিষয়টি দেখানো হয়। অনেকটা সিনেমায় দেখানো ঘড়ির মতোই কাজ করতে সক্ষম হবে সনির এই স্মার্ট ওয়াচ।

ব্লুটুথ ব্যবহারের মাধ্যমে এ ঘড়ির সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনটির সংযোগ ঘটিয়ে ফোন করা, এসএমএস পাঠানো ও গান শোনা যাবে। এমনকি ঘড়িটির এক দশমিক তিন ইঞ্চির ওএলইডি ডিসপে্লর সাহায্যে টুইটার ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটও ব্যবহার করা যাবে।এ মাসের শেষ নাগাদ এ ঘড়িটি বাজারে আনবে সনি। ঘড়ির দাম পড়বে ১৪৯ ডলার।